প্যারাশ্যুট রেজিমেন্টে ধোনি

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:০২

সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতীয় সেনাবাহিনীর প্যারাশ্যুট রেজিমেন্টে দুই মাসের অনুশীলনে যোগ দিয়েছেন। বুধবার ধোনি একটি ব্যাটালিয়নে যোগ দেন যার প্রধান কার্যালয় বেঙ্গালুরুতে। ক্রিকইনফোকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র আমান আনন্দ জানান তরুণদের সেনাবাহিনী সম্পর্কে আগ্রহী করতেই ধোনির এই পদক্ষেপ, ‘প্রাদেশিক সেনাবাহিনীর সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি কাশ্মীর উপত্যকায় ৩১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সেবা দেবেন। তিনি সেখানে সেনাবাহিনীর সঙ্গেই থাকবেন এবং প্যাট্রলিং ও অন্য দায়িত্ব পালন করবেন। এতে করে তরুণদের মাঝে সেনাবাহিনী সম্পর্কে সচেতনতা বাড়বে। এবং এটাই ধোনি চান।’