ঠাকুরগাঁও তথ্য গোপন করে খেলেছে বাফুফে

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:০৮

জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবলে ঠাকুরগাঁও তথ্য গোপন করে খেলেছে বলে জানিয়েছে বাফুফে। একজন ফুটবলার জেএফএ কাপে দুই বারের বেশি খেলতে পারবে না জেনেও ঠাকুরগাঁও এমন কয়েকজন ফুটবলার খেলিয়েছে। সেটা ধরা পড়েছিল ১৯ জুলাই ফাইনালের আগের রাতে ময়মনসিংহের প্রতিবাদে।

ঠাকুরগাঁওয়ের বিপক্ষে সেমিফাইনালে হেরে গিয়ে ময়মনসিংহ চার ফুটবলারের বিপক্ষে প্রতিবাদ জানালে, ঠাকুরগাঁওয়ের পয়েন্ট বাতিল করে ময়মনসিংহকে ফাইনালে তোলে বাফুফে। এই নিয়ে ফাইনালের আগে কান্নাকাটি করে ঠাকুরগাঁও। বৃস্পতিবার ঠাকুরগাঁও সংবাদ সম্মেলন করে বাফুফের বিরুদ্ধে অভিযোগ করে।

গতকাল বিকালে সংবাদ সম্মেলনে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন,  ময়মনসিংহ দালিলিক প্রমাণ দিয়েছে আমরাও দেখেছি সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ফাইনালের চার দিন পর ঠাকুরগাঁও সংবাদ সম্মেলন করে অভিযোগ করলে বাফুফে বলছে সব ভিত্তিহীন। ঠাকুরগাঁও তথ্য গোপন করেছে তারাও অপরাধী। সোহাগ বলে ঠাকুরগাঁও কোনো প্রতিবার করলে তারা লিখিত জানাতে পারত সেটা করেনি। 

লিখিত বক্তব্য পাঠ করে সোহাগ বলেন, ‘ঠাকুরগাঁও জেলা অ-১৪ মহিলা ফুটবল দল ফাইনাল খেলা শুরুর পূর্বে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং দলটি ফাইনাল খেলায় অংশগ্রহণের যোগ্যতাসম্পন্ন না হয়েও দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ স্টেডিয়ামে দায়িত্বরত গেটম্যান এবং পুলিশ সদস্যদের সহিত সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে মহিলা পুলিশ বাহিনীর সদস্যদের ধাক্কা দিয়ে মাঠে প্রবেশকরত খেলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যা সম্পূর্ণরূপে ফুটবল খেলার শৃঙ্খলার পরিপন্থি। তদুপরি দেশের প্রচলিত আইনে দায়িত্বরত পুলিশকে আঘাত করা ও তার দায়িত্বে ব্যাঘাত ঘটানো শাস্তিযোগ্য অপরাধ।