বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আগামী ৩০ জুলাই এমএ আজিজ স্টেডিয়ামে সংবর্ধনা দেবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)। সিজেকেএসর কর্মকর্তারা জানান, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে বিশ্বসেরা এ ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ জুলাই এমএ আজিজ স্টেডিয়ামে বিকাল ৪টায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। বর্ণিল ও আকর্ষণীয় অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
