বিশ্বকাপের শুরু থেকেই পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের সমালোচনায় সরব শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার এবার দেশটির জন্য নতুন নেতৃত্বের রুপরেখাও দিয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে টেস্টে বাবর আজম ও ওয়ানডে, টি-২০ তে হারিস সোহেলকে পাকিস্তানের নতুন অধিনায়ক করার প্রস্তাব করেছেন তিনি।
