গাজীপুরে চার দিনব্যাপী রোভার মুট উদ্বোধন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:১৩

গাজীপুর: জমকালো আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর মহানগরীর বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে শতবর্ষ রোভার মুট উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহ্সান রাসেল। শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক আফজাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো: মোজাম্মেল হক খান এবং বিশেষ স্কাউট ব্যক্তিত্ব ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. হারুন-অর-রশিদ —ইত্তেফাক