কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাতীয়পার্টির (জেপি) মনোনীত প্রার্থী এলিজা সাঈদ বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি উপজেলার প্রথম ইউনিয়ন পরিষদের নারী চেয়ারম্যান নির্বাচিত হন। এলিজা সাঈদ বাইসাইকেল প্রতীকে ভোট পান ২ হাজার ২৪৯ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পলাশ আনারস প্রতীকে পান ১ হাজার ৭৩৪ ভোট। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।
