এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে আইন বিভাগের নবম ব্যাচের ছাত্র অলিউল্লাহর মোবাইল ফটোগ্রাফিতে সংগ্রহিত ১১৫টি ছবির প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এম এ রশিদ খান, বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. এম এ মান্নান, ইংরেজি বিভাগের প্রধান এ এইচ এম আবুয়াল ইসলাম, আইন বিভাগের প্রধান মো. হুমায়ন কবীর, মেঘুল্লা নাজমুল উলুম সিনিয়র ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম, ফটোগ্রাফি ক্লাবের আহ্বায়ক ইন্দ্রনীল মিশ্র, আমিনুল ইসলাম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
