চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন বাড়ছে

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:৩০

ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেছেন, চট্টগ্রাম বিভাগের মানুষের ভারতীয় ভিসা প্রক্রিয়ার দুর্ভোগ কমাতে নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি ভিসা কালেকশন সেন্টার চালু করা হয়েছে। এতে চট্টগ্রামে ভিসা সেন্টারের চাপ কমেছে। ফলে  জানুয়ারি মাস থেকে ভিসা সেন্টারে কোনো ধরনের ভিড় হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে ভিসা ফরম জমা নেওয়া ও ডেলিভারি দেওয়া হচ্ছে। গত বুধবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ ব্যানার্জী এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, দিনদিন চট্টগ্রাম ভিসা সেন্টারে ভিসা আবেদন বৃদ্ধি পাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস।