কোটালীপাড়ায় বিদ্যুতায়িত হয়ে ডিশ ব্যবসায়ী নিহত

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:৩২

কোটালীপাড়া উপজেলায় বিদ্যুতায়িত হয়ে রাধিকা মল্লিক (৫০) নামে এক ডিশ ব্যবসায়ী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার পীরারবাড়ী এলাকায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাধিকা মল্লিক পীরারবাড়ী গ্রামের রথিকান্ত মল্লিকের ছেলে।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান জানান, রাধিকা মল্লিক পীরারবাড়ী এলাকায় ডিশ ব্যবসা করেন। ডিস লাইনে সমস্যা দেখা দেওয়ায় তিনি নিজে লাইন ঠিক করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।