লালপুরে ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২৩:৩২

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটগ্রহণে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা (আনারস) ৪ হাজার ৩শ ৫৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমদাদুল হক পেয়েছেন ৩ হাজার ৯শ ৮২ ভোট। 

আওয়ামী লীগের একজন ও সতন্ত্র ৩ জনসহ মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করলে পদটি শুন্য হয়।

আরও পড়ুন : ৪০তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ ২০ হাজার ২৭৭

মোট ১০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ও শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। মোট ভোটার সংখ্যা ছিল ২১ হাজার ৩শ ৪৩ ভোট পড়েছে ১৪ হাজার ৮৬ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করেছেন। ভোট পড়েছে শতকরা ৬৬ ভাগ।

ইত্তেফাক/কেআই