বাংলাদেশে ব্যাংকিং ও বীমা খাতের যৌথ উদ্ভাবনী উদ্যোগ ‘ব্যাংকাস্যুরেন্স’–এর নতুন এক অধ্যায়ের সূচনা হলো মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে।
ইতোমধ্যে উভয় প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) থেকে ব্যাংকাস্যুরেন্স ব্যবসার জন্য আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে।
সোমবার, ১১ আগস্ট মিডল্যান্ড ব্যাংক তাদের সকল শাখায় আনুষ্ঠানিকভাবে আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর পলিসি বিপণন কার্যক্রম শুরু করে। রাজধানীর বনানী শাখা থেকে সর্বপ্রথম গ্রাহকের মাঝে শরীয়াহ ভিত্তিক এই ইনস্যুরেন্স সেবা প্রদান করা হয়।
শরীয়াহ মোতাবেক পরিচালিত আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের সম্মানিত গ্রাহকদের জন্য ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স সেবা (ব্যাংকাতাকাফুল) পৌঁছে দিতে সক্ষম হয়েছে। দেশের ইসলামী ব্যাংকিং ও তাকাফুল বীমা খাতে এটিকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ কর্পোরেট বিজনেস অফিসার জনাব মোহাম্মদ মাসুদুজ্জামান খান এবং মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে হেড অফ রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন ও চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার জনাব মো. রাশেদ আকতার।
এছাড়াও আকিজ তাকাফুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ব্যাংকাস্যুরেন্স বিভাগের এডিপি জনাব মো. কামরুজ্জামান; বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আমিনুল হক, মো. আরিফ হোসেন ও মো. তারিকুজ্জামান
মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন- বনানী শাখা ও এরিয়া হেড–১ জনাব মোস্তফা মাইনুল হাসান; ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগের প্রধান জনাব ওমর শরীফ; ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান জনাব সৈয়দ সাকিবুজ্জামান; হেড অফ রিটেইল সেলস জনাব মো. আশরাফুল ইসলাম; প্রজেক্ট, প্রসেস ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং ব্যাংকাস্যুরেন্স ম্যানেজার জনাব খন্দকার ইমরান হোসেন।
