জাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ সেপ্টেম্বর

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৭:০৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি বাতিলজনিত শূন্য আসনে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করে স্নাতক শ্রেণির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইত্তেফাক/এমএস