জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া ও জিউপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। দুটি ইউনিয়নেই আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পুঠিয়া ইউনিয়ন পরিষদে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আশরাফ খাঁন ঝন্টু (নৌকা) প্রতিক নিয়ে ৫,০৬১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আইয়ূব আলী (মটরসাইকেল) মার্কা নিয়ে পেয়েছেন ২,৮৪৬ ভোট।
জিউপাড়া ইউনিয়ন পরিষদে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হোসনেয়ারা (নৌকা) ১১,৫৪০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন (আনারস) ৪,৪৩৪ ভোট পেয়েছেন।
ইত্তেফাক/কেআই
