কুষ্টিয়ায় অটোচালককে গলাকেটে হত্যা, আটক ২

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৬:৪৫

কুষ্টিয়ায়  অটোরিকশার চালককে গলাকেটে হত্যা করেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাতে দৌলতপুর উপজেলার শ্যামপুর-মৌবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালক বিজয় হোসেন (২৩) গাংনী উপজেলার মাঝের গ্রামের হাকিম ডাক্তারের ছেলে। এ ঘটনায় দু্ইজনকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রকি,নাজমুল ও ইব্রাহীম তিনজন দৌলতপুর এলাকায় যাওয়ার নাম করে বিজয়ের অটো ভাড়া করে। দৌলতপুর এলাকায় যাওয়ার পথে নির্জন মাঠে বিজয়কে জবাই করে হত্যা করার পর অটো ছিনতাই করে।

 

আরও পড়ুন: ফারুক হত্যা: জামায়াতের সাঈদীসহ ১০৪ আসামির বিচার শুরু

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজম আলী জানান, অটোরিকশার চালক বিজয় হোসেনকে গলাকেটে হত্যার পর অটো নিয়ে পালানোর সময় ছিনতাইকারীরা ওই এলাকার টহল পুলিশ দেখে অটো ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে দুই জন পালিয়ে গেলেও গাংনী উপজেলার বাওট গ্রামের কামাল হোসেনের ছেলে রকিকে আটক করা হয়। এছাড়া গাংনী উপজেলার মোহাম্মদপুর এলাকার একটি মাঠ দিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয় গাংনী উপজেলার মাঝের গ্রামের জালাল উদ্দীনের ছেলে ইব্রাহীম (২৫)।হত্যাকাণ্ড জড়িত গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আশার ছেলে নাজমুল পলাতক রয়েছে।  পুলিশ লাশ উদ্ধার  করে দৌলতপুর থানায় নিয়ে আসে।

ইত্তেফাক/এমআরএম