কুড়িগ্রামের কাঁঠালবাড়ি এলাকায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হন। শুক্রবার দুপুর ১২টার দিকে কাঁঠালবাড়ি এলাকার মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার করিমের খামার গ্রামের মোস্তফা (৩৫), তার স্ত্রী জোসনা (২৮) ও মোস্তফার নানি আমেনা খাতুন (৭৫) ও ইজিবাইক চালক মানিক মিয়া (৩৫) । নিহতরা ইজিবাইকের যাত্রী ছিলেন। আহতদের পরিচয় পরিচয় জানা যায়নি।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম জানান, রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু্ইজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে গুরুতর অবস্থায় ইজিবাইকের চালক মানিক মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরো পড়ুন : মেসুত ওজিল ও কোলাসিনাকের উপর সন্ত্রাসী হামলা
তিনি আরো জানান, আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা ইজিবাইকের যাত্রী ছিলেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
