লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন বিশ্বকাপজয়ী আকবর 

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৬:৫১

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারিয়ে দেশকে প্রথম বৈশ্বিক শিরোপা এনে দিয়েছিলেন যুবা টাইগাররা। ফাইনালে চাপের মুখে অনবদ্য এক ইনিংস খেলেছিলেন অধিনায়ক আকবর আলি।

যুব বিশ্বকাপ দিয়ে লাইম লাইটে আসা আকবর এখনো জাতীয় দলে খেলার সুযোগ পাননি। তবে এইচপি কিংবা এ দলের হয়ে খেলছেন আকবর।

ঘরোয়া লিগ গুলোতে দাপটের সঙ্গে খেলার পাশাপাশি সস্প্রতি ইংল্যান্ড থেকে লেভেল-২ কোচিং সম্পন্ন করেছেন আকবর। শনিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

লেভেল-২ সার্টিফিকেটের ছবি পোস্ট করে আকবর লেখেন, 'আমি সবসময়ই খুব ছোটবেলা থেকেই এটা করতে চেয়েছিলাম। কারণ আমি বিশ্বাস করি এটি আমাকে একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও বেড়ে উঠতে সাহায্য করবে। এই কোর্সটি সম্পন্ন করার জন্য বিসিবি এবং ইসিবির সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ।'

ইত্তেফাক/জেডএইচ