মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচ চলাকালীন সময়েই অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (১১ জুন) সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের দলে আছেন পেসার নাহিদ রানা। এখন পর্যন্ত একটিই টি–টোয়েন্টি খেলেছেন তিনি। ওয়ানডে ও টেস্টই নিয়মিত খেলছিলেন এই গতি তারকা। এছাড়া দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার।

