এই সময়ের ছড়া

চলো গাছ বুনি

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৯:২৪

চলে যায় শ্রাবণের দিন

রোজ বাড়ে প্রকৃতির ঋণ।

 

ছায়া দিয়ে মায়া দিয়ে

সবুজের পাঠ দিয়ে

ফুল ফল কাঠ দিয়ে

জ্বালানিও হয়

তার মতো উপকারী

আর কিছু নয়।

 

নিষ্ঠুর আমাদের মন

গাছ কেটে সাফ করি বন।

বনখেকো যারা আছো

প্রকৃতির খুনি

আহ্বানে সাড়া দাও

নাড়া দাও

বিবেকের বোধে

গাছ-দেনা শোধে

এক্ষুনি বর্ষায়

চলো গাছ বুনি।