মাধবপুরে বন্ধ করা হলো দুটি বাল্যবিয়ে

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৯:৪১

মাধবপুরের বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে বন্ধ করা হয়েছে দুটি বাল্য বিয়ে। উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারানের হস্তক্ষেপে দুইজন কিশোরী ওই বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পায়। 
 
ইউএনও জানান, দুটি বাল্য বিয়ের খবর পেয়ে শুক্রবার দুপুরে রাজেন্দ্রপুর গ্রামে যান। নানু মিয়ার বাড়িতে গিয়ে দেখা গেছে তার কিশোরী মেয়ের বিয়ের আয়োজন চলছে। একই গ্রামের মৃত আবেদ আলীর কিশোরী মেয়েকেও অপ্রাপ্ত বয়সে বিয়ের আয়োজন করা হয়েছিল। এ সময় দুইটি বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বগুড়ায় মুরগি ফার্মে দুর্বৃত্তের আগুন, পুড়ে মরল সাতশ মুরগি
 
ইউএনওকে সহযোগিতা করেন মাধবপুর থানা পুলিশ ও স্থানীয় মুরুব্বিরা।

ইত্তেফাক/অনি