এখন থেকেই নয়, ২০০৭ থেকেই ভিএলসি মিডিয়া প্লেয়ারের জনপ্রিয়তা বেশ ছিল। ভিএলসি প্লেয়ার ফ্রি, ওপেন সোর্স, আর ক্রস প্ল্যাটফর্ম, তাই এটা অনেক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। আর আপনিও নিশ্চয় একে অনেক আগে থেকেই ব্যবহার করে আসছেন। কিন্তু রিসেন্টলি এক সিকিউরিটি সমস্যা দেখা দিয়েছে এই প্লেয়ারে, আর যতক্ষণ না এর প্যাচ রিলিজ করা হয়, আপনার সিস্টেম থেকে ভিএলসি প্লেয়ার রিমুভ করে দেওয়াই ভালো।
এক জার্মান সিকিউরিটি এজেন্সি সিইআরটি; ভিএলসি মিডিয়া প্লেয়ারের মধ্যে ক্রিটিক্যাল সিকিউরিটি ইস্যু খুঁজে পেয়েছে। ভিএলসি প্লেয়ারের এই খুঁজে পাওয়া ত্রুটি হ্যাকারকে আরসিই করতে সাহায্য করে। এর মানে, হ্যাকার আপনার সিস্টেমে আপনার পারমিশন বা সিস্টেম পারমিশন ছাড়াই যে কোনো সফটওয়্যার ইনস্টল, মডিফাই ও রান করতে সক্ষম!
এক কথায় বলতে গেলে, ভিএলসি প্লেয়ারের সাহায্য নিয়ে হ্যাকার আপনার কম্পিউটার হাইজ্যাক করতে পারে এবং আপনার ফাইলগুলো দেখে ফেলতে পারে। ভালো খবর হচ্ছে, এই ভালনারেবিলিটি এখনো কেউ কাজে লাগায়নি, কিন্তু উইনফিচারের রিপোর্ট অনুসারে ভিএলসি প্লেয়ারের উইন্ডোজ, লিনাক্স ও ইউনিক্স ভার্সন এই ত্রুটির আওতাভুক্ত। শুধু ম্যাক ওএস-এর ভিএলসি ভার্সনে এই সমস্যা নেই।
ভিডিওলেন এ ব্যাপারে সতর্ক হয়েছে এবং প্যাচ রিলিজ করা নিয়ে কাজ করছে। আর জানা গেছে, তারা ৬০ শতাংশ এই প্যাচের ওপর কাজ শেষ করেছে। তবে দুঃখের ব্যাপার হচ্ছে, কোটি কোটি ব্যবহারকারীর এই প্যাচ ফিক্স বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এর প্রটেকশনের একমাত্র উপায় হচ্ছে ভিএলসি প্লেয়ারকে সিস্টেম থেকে আনইনস্টল করে দেওয়া।
প্যাচ ফিক্সিং-এর আগেও আপনি যেমন ব্যবহার করছিলেন, তেমনি ব্যবহার করতে পারেন। হয়তো কেউই আপনার কম্পিউটার হ্যাক করবে না। কিন্তু অন্তত এ রকম এক সমস্যা চারপাশে ঘুরছে, তার সম্পর্কে আপনার জানা থাকল।
