সিংড়া থানার ওসির হস্তক্ষেপে এক বৃদ্ধা তার সন্তানের ঘরে মাথা গুজার ঠাঁই পেলেন। জানা গেছে, উপজেলার কুষাবাড়ী গ্রামের রহিমা বেওয়া দশ বছর আগে তার স্বামী হুসেন প্রামাণিককে হারান। এরপর থেকে তিনি তার সাত সন্তানের সঙ্গে থাকতেন। সমপ্রতি তিনি তার মেজ ছেলে বেল্লাল হোসেনকে জমি-জমা ও ঘর-বাড়ি লিখে দেন। গত শুক্রবার সকালে বেল্লালের কাছে টাকা চাইলে তিনি মাকে লাথি মেরে বসেন।
এ ঘটনার পর থানার সামনে বসে কাঁদতে থাকেন রহিমা বেওয়া। স্থানীয় সাংবাদিকরা বিষয়টি সিংড়া থানার ওসি মনিরুল ইসলামকে জানান। পরে বৃদ্ধার ছেলে বেল্লালকে থানায় ডেকে তার মাকে হাতে তুলে দেন ওসি।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, কোনো ছেলে তার মায়ের মুখে লাথি মেরে ফেলে দিতে পারে? এটা চরম নিষ্ঠুর একটা কাজ। বেল্লাল হোসেনকে আটক করে থানায় এনে তার মাকে তুলে দিয়েছি, সে তার মায়ের সব দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে অঙ্গীকার করেছে।
