অতি ভারী বর্ষণে চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও-কোথাও ভূমিধস আশঙ্কা

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২০:৫৯

অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও-কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদফতর সতর্কবার্তা দিয়েছে।

আবহাওয়া অধিদফতর সতর্কবার্তায় বলেছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে শুক্রবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও-কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (৮৯ মি.মি. বা বেশি) বর্ষণ হতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি