বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত থেকে ৪৪ লাখ টাকার এক কেজি ওজনের একটি স্বর্ণেরবার ও একটি ইজিবাইকসহ কামাল হোসেন নামের এক যুবককে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার তাকে আটক করা হয়। স্বর্ণের এ চালানটি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটককৃত কামাল হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে। সে পেশায় একজন ইজিবাইক চালক।
আরও পড়ুন: স্বপ্নের সোনার বাংলা গড়তে মানুষে-মানুষে সহমর্মিতা রাখুন: তথ্যমন্ত্রী
৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল দৌলতপুর সড়কের গাতিপাড়া নামক চেকপোস্ট থেকে ইজিবাইক চালক কামালকে এক কেজি ওজনের স্বর্ণেরবারসহ আটক করা হয়। সে বেনাপোল বাজার থেকে দৌলতপুর সীমান্তে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণ ও ইজিবাইকের মুল্য ৪৪ লাখ ২০ হাজার টাকা বলে তিনি জানান।
তবে স্বর্ণের প্রকৃত মালিক কে তা জানা যায়নি। আটককৃত আসামি কামালকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানার হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/কেকে
