আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালার জন্য টটেনহ্যাম হটস্পারের দেওয়া ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জুভেন্তাস। ইতালির চ্যাম্পিয়ন ক্লাবটি মনে করে ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যামের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো। কাজেই ৯০ মিলিয়নের নিচে তারা খেলোয়াড়টিকে বিক্রি করবে না। বৃটেনের দ্য টাইমস পত্রিকা জানাচ্ছে, টটেনহ্যাম শেষ পর্যন্ত হয়তো এই পরিমাণ অর্থ দিয়েই দলে নেবে দিবালাকে। কোচ মরিচিও পচেত্তিনোও তার স্বদেশি দিবালাকে আনতে উদগ্রীব। তবে তাকে আনতে হলে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে। কেননা, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্ষেত্রে দলবদলের সময়সীমা শেষ হয়ে যাবে আট আগস্ট। উল্লেখ্য, এর আগে পিএসজিও জুভেন্তাসের এই স্ট্রাইকারকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল। তবে সেটা নির্ভর করছে নেইমারের থাকা না থাকার সঙ্গে সম্পর্কিত।
