টহল দেওয়ার অতর্কিত হামলায় ইরানের ৫ পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ২১:৪২

ইরানের সিস্তান-বালুচেস্তান প্রদেশের ইরানশাহরে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ৫ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার (২২ আগস্ট) সন্ত্রাসীরা খাশ-ইরানশাহর রোডে পুলিশের দুটি টহল ইউনিটের ওপর সশস্ত্র হামলা চালায়। অতর্কিত এই হামলায় পাঁচ পুলিশ সদস্য প্রাণ হারান।

আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরেই পুলিশ, মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদীসহ সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষের অন্যতম স্থানে পরিণত হয়েছে।

ইরানি গণমাধ্যমে হামলার কবলে পড়া একটি পুলিশ পিকআপের ছবি প্রকাশ করা হয়েছে, সেখানে পাশেই মাটিতে লাশ পড়ে থাকতে দেখা যায়।

ইত্তেফাক/এসকে