ওএসএল বিভাগের এক্সিকিউটিভ এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৫:০২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল) বিভাগে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ২০২৫ ৬ষ্ঠ ও ৭ম ব্যাচের অভিষেক ওরিয়েন্টেশন প্রোগ্রাম ব্যবসায় শিক্ষা অনুষদের অনুএমবিএ ভবনে ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদ ডিন প্রফেসর ড. মাহমুদ ওসমান ইমাম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবদুল মঈন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অতিরিক্ত সচিব (পরিকল্পনা)ও ব্যবস্থাপনা পরিচালক নূর আহমদ, সীমান্ত ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রফিকুল ইসলাম, এবং ইএমবিএর সাবেক শিক্ষার্থী ও আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ আল আমিন রাজিব। অনুষ্ঠানের অতিথিরা তাদের বক্তব্যে নেতৃত্ব, সাংগঠনিক কৌশল এবং পেশাগত উন্নয়ন, ইমোশনাল ইন্ট্রিলিজেন্স বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের সমন্বয়ক ও প্রফেসর ড. মুহাম্মদ শরিয়ত উল্লাহ । 

এক্সিকিউটিভ এমবিএ ৬ষ্ঠ ও ৭ম ব্যাচের শিক্ষার্থীদের থেকে অনুভূতি অভিজ্ঞতা শেয়ার করেন, ডা: মুহাম্মদ ইব্রাহিম মাসুম বিল্লাহ, এবং হাবিব মো. দিদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগের  সহকারি অধ্যাপক মো. আব্দুল আজিজ, প্রভাষক মোহাইমেনুল ইসলাম, প্রভাষক আদিত  ইশরাক এবং প্রভাষক মেহনাজ সাদেক। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক শারমিন আক্তার। 

ওএসএল বিভাগ ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে প্রতিষ্ঠিত হয়। বিভাগটির স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামে ছয়টি মূল ফোকাস ক্ষেত্র হলো স্ট্রাটেজি, লিডারশীপ, ইনোভেশন, চেঞ্জ ম্যানেজমেন্ট, নেগোসিয়েশন, এন্টারপ্রেনিওরস। এশিয়ায় শিক্ষা, গবেষণা এবং কৌশল, সাংগঠনিক নেতৃত্ব, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং পরিবর্তন ব্যবস্থাপনার উপর একটি উৎকর্ষ কেন্দ্র হওয়ার লক্ষ্য বিভাগের।

ইত্তেফাক/আইএ