ডেঙ্গু জ্বর শনাক্তের আইসিটি (ইম্যুনো ক্রমাটোলজি টেস্ট) পরীক্ষার কোনো উপায় নেত্রকোনা জেলা সদর হাসপাতালসহ উপজেলা হাসপাতালগুলোতে নেই। ফলে কোনো ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হলে তা পরীক্ষা করার জন্য বেসরকারি ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে।
এই ব্যাপারে নেত্রকোনা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. নীলোত্পল তালুকদার বলেন, নেত্রকোনা আধুনিক হাসপাতালে আইসিটির জন্য যে ‘স্ট্রিপস’-এর প্রয়োজন তা নেই। কোনো উপজেলা হাসপাতালেও নেই।
কেন নেই, এ ব্যাপারে তিনি বলেন, এই পরীক্ষা খুব ব্যয়সাপেক্ষ। এছাড়া এই এলাকায় ডেঙ্গুতে আক্রান্তের কোনো খবর না থাকায় আইসিটির জন্য ব্যবস্থা নেওয়া হয় নাই। যেহেতু এবার রাজধানী ঢাকাতে ডেঙ্গু প্রকোপ বেশি, তাই নেত্রকোনার সকল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
কেউ ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালে এলে তাদের এই মুহূর্তে কোনো পরীক্ষা করা সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।
