ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪১২

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৭:১৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন আরও ৩ জন।

সোমবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৮ জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৯ হাজার ৪৪ জন।

শুধু আগস্ট মাসেই এখন পর্যন্ত ডেঙ্গুতে ভর্তি হয়েছেন ৮ হাজার ৬৪ জন, মারা গেছেন ৩৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে ১ হাজার ৩০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৪৩৪ জন, বাকিরা ঢাকার বাইরে।

অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতিমাসে ডেঙ্গু রোগী ও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে।

ইত্তেফাক/আইএ