সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড ও দিগদাইড় ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে মেম্বার পদে বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
জোড়গাছার পাঁচ নম্বর ওয়ার্ডের গুড়াভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এ কেন্দ্রে (ওয়ার্ডে) মোট ভোটার ২,৬৩৮ জন। প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। এরমধ্যে জিয়াউল রহমান জিয়া (ক্রিকেট ব্যাট) ৮০৪ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ৫১৮ ভোট। অপরদিকে একই দিন দিগদাইড় ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের শান্তিপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে মোট ভোটার ২,৫৬০ জন। প্রতিদ্বন্দ্বিতা করেন দুই জন।
দুই জনের মধ্যে মো. রফিক (ফুটবল) ৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিপি বেগম (টিউবওয়েল) পেয়েছেন ৬১৮ ভোট।
ভোট গণনা শেষে কেন্দ্র দুইটির প্রিজাইডিং অফিসার বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন বলে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. আলমগীর জানান।
