শরণখোলায় বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত হয়েছে। উপজেলা সদরের উত্তর কদমতলা গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই গ্রামের বাবুল হাওলাদারের আধা পাকা টিনের ঘরে আকস্মিক আগুন লাগে। পরে এলাকাবাসী ও শরণখোলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। তবে অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ ছিল না।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মিশফাকুল আলম বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। তাদের হিসেবে ক্ষতির পরিমাণ ১ লাখ ৯০ হাজার টাকা।
