যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৭:৫১

যমুনা ব্যাংক পিএলসি-এর ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং রাজধানীর একটি অভিজাত হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

সভায় ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে করণীয়, চলমান ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহকসেবা উন্নয়ন, টেকসই ব্যাংকিং এবং অগ্রগতিমূলক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। বিশেষ অতিথি ছিলেন পরিচালক আলহাজ্ব নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।

মিটিংয়ে ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকবৃন্দ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে ডিজিটাল এবং টেকসই ব্যাংকিং ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। গ্রাহকসেবা এখন কেবল দায়িত্ব নয়, প্রতিযোগিতার বড় অংশ।

ইত্তেফাক/এএইচপি