বাংলাদেশ এখন বিশ্বমানের পণ্য উত্পাদন করছে -------------শিল্প প্রতিমন্ত্রী

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২৩:৫৯

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বমানের পণ্য উত্পাদন করেছে। বিদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশি শিল্পপ্রতিষ্ঠান। খুব শিগগিরই  বাংলাদেশি পণ্য বিশ্ববাজারে নেতৃত্ব দেবে। তিনি বলেন, দেশের যেখানে সেখানে শিল্পকারখানা স্থাপন করতে দেওয়া হবে না। নতুন স্থাপিত শিল্প প্রতিষ্ঠানগুলো যাতে পরিবেশবান্ধব হয় সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশবান্ধব শিল্প স্থাপনের ওপর  সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন যাতে কোনো কৃষি জমি নষ্ট না হয়।

শিল্প প্রতিমন্ত্রী বৃহস্পতিবার গাজীপুরের বাহাদুরপুরে অবস্থিত ম্যাকডোনাল্ড স্টিল স্ট্রাকচার ফেব্রিকেশন ফ্যাক্টরির উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। অনুষ্ঠানে ম্যাকডোনাল্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সরোয়ার কামাল, গ্রুপ সিইও সৈয়দ ফিরোজ আহমেদ, সিইও সৈয়দ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।