বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট হূদরোগ বিশেষজ্ঞ বারডেম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক এ কে এম মহিবুল্লাহ। মহাসচিব নির্বাচিত হয়েছেন বিশিষ্ট হূদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুল্লাহ আল সাফী মজুমদার। গত ১৯ জুলাই শুক্রবার ঢাকায় দেশের হূদরোগ বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশের পাঁচ শতাধিক হূদরোগ বিশেষজ্ঞ ভোট প্রদান করেন। ২০১৯-২০২০ সালের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আফজালুর রহমান।
