ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবার মৃত্যুতে বিএসপিপি’র শোক

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ২০:৩১

বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবা বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ উল্লাহ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি।

শনিবার (৩০ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন।

শোক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে মাহমুদ উল্লাহ শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে একটা শিক্ষিত জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।

শোক বার্তায় পেশাজীবী নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার (৩০ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর কমফোর্ট হাসপাতালে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। 

মরহুম মাহমুদ উল্লাহ পেশাগত জীবনে রাজধানী ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইত্তেফাক/এমএএস