বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ তুলে ধরতে ‘অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন ডে ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল।
সেপ্টেম্বর মাসে ঢাকার তিনটি ভেন্যুতে আয়োজিত এ ইভেন্টে শিক্ষার্থীরা সরাসরি অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।
আয়োজকরা জানান, ধানমন্ডিতে ৯ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা, বনানীতে ১০ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা এবং উত্তরায় ১১ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে।
এতে অংশগ্রহণকারীরা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। পাশাপাশি থাকছে স্পট প্রোফাইল অ্যাসেসমেন্ট, স্পট অ্যাপ্লিকেশনের সুযোগ, আইইএলটিএস ও পিটিই কোর্সে বিশেষ ছাড় এবং স্পট অ্যাপ্লিকেশনে অংশগ্রহণকারীদের জন্য স্মার্টওয়াচ জেতার সুযোগ।
পিএফইসি গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্কে ধারণা নিতে পারবেন এবং নিজের জন্য উপযুক্ত কোর্স ও ক্যাম্পাস বেছে নিতে পারবেন।
অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, গবেষণা সুবিধা, স্কলারশিপ এবং পড়াশোনা শেষে কাজের সুযোগের কারণে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।
