পরিবারকে ঘুমের ওষুধ খাইয়ে একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২২

উত্তর ২৪ পরগনার বাগদায় শ্বশুর-শাশুড়ি ও তাদের মেয়েদের চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করেন বাড়ির দুই বউ। তারপর তারা একসঙ্গে পালিয়ে যান একই পরকীয়া প্রেমিকের সঙ্গে। তবে পুলিশের জালে ধরা পড়েন দুই জা। কিন্তু পালিয়ে গেছে প্রেমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন শেখ ও আনিসুর শেখের স্ত্রী সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নিখোঁজ হন। পরিবারের অভিযোগে পুলিশ তদন্তে নামে এবং মোবাইল ট্র্যাক করে তাদের ধরে ফেলে।

জিজ্ঞাসাবাদে দুই গৃহবধূ স্বীকার করেন, প্রেমিকের সঙ্গে পালানোর জন্যই পরিবারের সবাইকে অচেতন করেছিলেন।

ছোট বউ জানান, তারা একজনের সঙ্গেই পালিয়েছিলেন। বড় জা কুলচান বলেন, ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে অচেতন করা হয়েছিল যাতে পালাতে বাধা না আসে। প্রেমিক আরিফ মোল্লা এখনও পলাতক, তাকে ধরতে পুলিশি অভিযান চলছে।

খবর:আনন্দবাজার পত্রিকা

ইত্তেফাক/আইএ