বাণিজ্য যুদ্ধ অবসানে একপ্রকার সম্মত হয়েছে চীন-আমেরিকা। চীন আগামী ৯০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যিক সমঝোতার সিদ্ধান্তগুলোর ওপর কাজ শুরু করবে বলে জানানো হয়। খবর এএফপির।
চীনের পক্ষ থেকে বুধবার এ তথ্য জানানো হয়। এছাড়া দেশ দুটি ইতোমধ্যেই যে ইস্যুগুলোতে একমত হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেছে চীন।
আরো পড়ুন: গাঁজা চাষে প্রচুর চাকরি, জনবল খুঁজছে কানাডা
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও চীনের নেতৃবৃন্দের মধ্যে সপ্তাহান্তে ‘সফল’ বৈঠক হয়েছে।
দেশটির মন্ত্রণালয় আরো জানায়, ‘চীন সুনির্দিষ্ট ইস্যু, যেগুলোর ওপর ঐকমত্য হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নে কাজ শুরু করবে।’
ইত্তেফাক/ এস আর

