সরল বিশ্বাসে কিছু ঘটিয়ে ফেললে এর প্রভাব কতটকু থাকে, তা জানা প্রয়োজন। নইলে সরল বিশ্বাস জটিলতায় ফেলে দিতে পারে
স্যার, সরল বিশ্বাসে চুরি করে ফেলছি। মাফ করে দেন।
চুরি করলে চৌদ্দ শিকের ভাত খাইতে হয় এটাও আমার সরল বিশ্বাসই বলতেছে। এই বিশ্বাসে কোনো সন্দেহ নাই? চলো থানায়।
দোস্ত, সরল বিশ্বাসে রেস্টুরেন্টে খাওয়ার পর তোর মানিব্যাগ থেকে টাকা নিয়ে বিল দিয়ে দিছি।
ব্যাপার না। তুই যে আমার কাছে ৫০০ টাকা পাইতি ওইটাও সরল বিশ্বাসের কারণে আর ফেরত দিমু না। ওকে?
সরল বিশ্বাসে পরীক্ষায় খাতায় কী হাবিজাবি লিখে আসছি। কোনোটার উত্তরই তো সঠিক হয় নাই দেখতেছি।
এবার তাহলে ফেল করার ব্যাপারে কোনো বক্রতায় না গিয়ে সরল বিশ্বাস রাখ।
কী ভাই, ভেজাল আর বাসি খাবার বিক্রির অভিযোগে নাকি মোটা অঙ্কের জরিমানা গুনছেন?
সরল বিশ্বাসে ফ্রিজে বাসি আর ভেজাল মিশ্রিত খাবার রাখছিলাম, ম্যাজিস্ট্রেট এসে জরিমানা করল। সরল বিশ্বাসের কী দামটা দিল বলেন?
আপনি নাকি রত্নপাথরে অন্যকে বড়লোক বানিয়ে দিতে পারেন। পাথর দিয়ে নিজে বড়লোক হন না কেন?
কারণ, বোকা জনতা সরল বিশ্বাসে আমার কাছে বড়লোক হতে পাথর নিতে আসে। কিন্তু আমার তো জানা আছে পুরোটাই ভুয়া। সরল বিশ্বাসে আপনাকে ভেদটা বইলা দিলাম।
হ্যালো ড্রাইভার, কই তুই? তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়।
স্যার, আকাশ-বাতাস সাক্ষী গাড়িটা আমি সরল মনে নিয়ে ভাগছি। সকালে আপনিই তো বক্তব্য দিলেন সরল মনে দুর্নীতি করলে অন্যায় হয় না।
