বৃষ্টি হলেই

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৯:৪৭

আবুল বলে কাবুল ছিলাম

এখন আছি চট্টলায়

চারিদিকে পানি দেখি

হাট ঘাট মাঠ বটতলায়।

 

জুটে না আজ দু মুঠো ভাত

ভরে না পেট আহারে

মড়ার ওপর খাঁড়ার ঘা হয়

ধস নামানো পাহাড়ে।

 

ঘুম আসে না নিঝুম রাতে

স্বপ্ন হাজার বুনিয়া

মশার কামড় আনছে ডেকে

ডেঙ্গু, চিকুনগুনিয়া।

 

কোথায় যাবে করবেটা কী

চিন্তা করে আবুলে

মা বলে, ‘তুই ঘুরে দাঁড়া

অতীত এখন যা ভুলে।’

 

আবুল বলে, ‘কেমনে ভুলি

ঘুম আসে না চোখ জুড়ে

বৃষ্টি হলেই গাড়ি উধাও

নৌকা রাস্তার বুক জুড়ে।’