সাধারণ মানুষের কষ্ট লাঘব ও স্বাস্থ্য সেবা মান উন্নত করতে মহাখালী ক্যান্সার হাসপাতালে কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১ সেপ্টেম্বর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এই অনুদান হস্তান্তর করা হয়।
এ সংক্রান্ত একটি সংবাদ ইত্তেফাকে প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের সংশোধনলিপি পাঠিয়েছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ।
যা নিম্নরুপ
'প্রকাশিত সংবাদ প্রতিবেদনটিতে উত্থাপিত বক্তব্য সঠিক নহে। ক্যান্সার আক্রান্ত রোগীদের সহযোগীতার জন্য বর্ণিত ব্যক্তি ও প্রতিষ্ঠান ০১ (এক) কোটি টাকার যন্ত্রপাতি (ECG, Echo, Anesthesia Machine, ICU Bed, Library Digitalization, Mosque Renovation, Hospital Automation & 16 Slice CT Scan Machine Repair) ক্রয়/মেরামত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সে উদ্দেশ্যে গত ০১/০৯/২০২৫ইং তারিখে বর্ণিত ব্যক্তি/প্রতিষ্ঠান এর প্রতিনিধি এ হাসপাতালে আগমন করেন বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর জন্য। বর্ণিত ব্যক্তি/প্রতিষ্ঠানটি উল্লেখিত অনুদানের চেক বাংলাদেশ জামায়েতে ইসলামীর স্থানীয় জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করেন এবং তাহারা চাহিত যন্ত্রপাতি সমূহ ক্রয় করে দিবেন। এখানে ক্যান্সার হাসপাতালের পক্ষে নগদ কোন আর্থিক অনুদান হস্তান্তর/গ্রহণ করা হয়নি।'
