নতুন ধারাবাহিক ‘লাইফ পার্টনার ডটকম’

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২০:৩২

 এটিএন বাংলায় আজ থেকে প্রচার শুরু হচ্ছে কমেডি ধারাবাহিক ‘লাইফ পার্টনার ডটকম’। নাটকটি লিখেছেন সাঈদ তারেক, মীর্জা রাকিব ও টিআই শাহিন। সাঈদ তারেকের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, ড: ইনামুল হক, রওনক হাসান, তাঞ্জিকা আমিন, আ খ ম হাসান, অরুণা বিশ্বাস, শবনম পারভীন, আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী প্রমুখ।