পর্যটকদের জন্য শীর্ষ ৭টি ই-ভিসা গন্তব্য

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৬

বিদেশ ভ্রমণের পরিকল্পনা আগের থেকে এখন অনেক সহজ এবং দ্রুত হয়েছে। তার অন্যতম কারণ হলো  ই- ভিসা। বর্তমানে বিভিন্ন দেশের পর্যটকদের জন্য অনলাইন ভিসা সিস্টেম চালু করেছে, যার জন্য দূতাবাসে যাওয়ার দরকার নেই। অনলাইনে সহজ আবেদন, দ্রুত অনুমোদন এবং কম কাগজপত্রের প্রয়োজন, সব মিলিয়ে ই-ভিসা এখন ভ্রমণ প্রেমীদের জন্য এক বড় সুবিধা হয়ে দাঁড়িয়েছে। 

তবে নতুন দেশে ভ্রমণের আগে শুধু ভিসা পেলেই যথেষ্ট নয়। অনেকে নতুন দেশে পা রাখার আগে ভ্রমণ-সম্পর্কিত ঝুঁকির নিরাপত্তা চিন্তিত থাকেন। তাই অনেক পর্যটক আগে থেকেই ট্রাভেল ইন্সুরেন্স সম্পর্কে তথ্য সংগ্রহ করে রাখেন, যাতে যাত্রা হয় ঝামেলামুক্ত ও নিশ্চিন্ত। নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম যেমন www.acko.com মতো সাইট ট্রাভেল ইন্সুরেন্স সম্পর্কিত তথ্য পাওয়া যায়, যা ই ভিসার মতো সহজ প্রক্রিয়া। 

এই ব্লগটিতে বিশেষ ৭টি গন্তব্যের তালিকা রইলো, যেগুলো ই-ভিসা সুবিধা দেয় এবং আপনাদের পরের ট্রাভেল ডেস্টিনেশন। 

ই-ভিসা কি?
ই-ভিসা হলো একটি ডিজিটাল ভিসা, যা অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট দেশের ওয়েবসাইটে আবেদন করা যায়। আগে যেখানে ভিসা নিতে দূতাবাসে যেতে হতো, এখন শুধু ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করেই আবেদন, পেমেন্ট এবং ডকুমেন্ট জমা দেওয়া যায়। আবেদন অনুমোদিত হলে ভিসার কাগজ ই-মেইলে পাঠানো হয়, যেটা প্রিন্ট করে সঙ্গে নিয়ে গেলেই চলবে। ই-ভিসা ভ্রমণকে অনেক সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত করে তুলেছে।

ই-ভিসা আবেদন করার আগে যে বিষয়গুলো জানা দরকার
ই-ভিসা থাকার কারণে ভ্রমণ এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে। তবে ই-ভিসা প্রদান করি কয়েকটি গন্তব্য গুলো জানার আগে আমাদের এই ই-ভিসা আবেদন করার গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া উচিত।

⦁    প্রথমত, প্রতিটি দেশের ই-ভিসা পদ্ধতি ভিন্ন। কেউ ৩০ দিনের ট্যুরিস্ট ই-ভিসা দেয়, কেউ ৯০ দিনের মাল্টিপল এন্ট্রি। আবার কিছু দেশ শুধু নির্দিষ্ট উদ্দেশ্যে ই-ভিসা দেয় যেমন চিকিৎসা, কনফারেন্স বা বিজনেস ট্রিপ। তাই আপনি যে উদ্দেশ্যে ভ্রমণ করছেন, তা সেই দেশের ই-ভিসা ক্যাটাগরি সঙ্গে মিলছে  কিনা তা আগে যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ।

⦁    দ্বিতীয়ত, আবেদন প্রক্রিয়ার জন্য কিছু নির্দিষ্ট কাগজপত্র প্রয়োজন হয়। সাধারণভাবে লাগবে আপনার পাসপোর্টের স্ক্যান কপি, সাম্প্রতিক ছবি, যাওয়ার ও ফেরার নির্ধারিত তারিখ এবং অনেক সময় হোটেল বুকিংয়ের প্রমাণ। এগুলোর অনুপস্থিতি আপনার আবেদন দেরি বা বাতিল করে দিতে পারে।

⦁    তৃতীয়ত, ই-ভিসা ইমেইলের মাধ্যমে পাঠানো হয়। তাই আবেদন করার সময় যে ইমেইল ঠিকানাটি ব্যবহার করবেন, তা যেন সঠিক হয়। কখনও কখনও স্প্যাম ফোল্ডারে মেইল সেদিকেও নজর রাখতে হয়। অনেকে শুধু মোবাইলে ভিসা ডাউনলোড করে রাখেন, কিন্তু সব দেশে ডিজিটাল কপি গ্রহণযোগ্য নয়। তাই সম্ভব হলে প্রিন্ট করে সঙ্গে রাখাটাই বুদ্ধিমানের কাজ।

⦁    চতুর্থত, ই-ভিসা অনুমোদন পাওয়া মানেই সবকিছু হয়ে গেছে, এমনটা ভাবা ভুল। অনেক দেশে ইমিগ্রেশন অফিসার আপনার সেই দেশে আসার উদ্দেশ্য, থাকার জায়গা, অথবা ফেরার পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। এর জন্য আপনার প্রাথমিক তথ্য নিজের কাছে থাকা দরকার।

এইসব ছোটখাটো প্রস্তুতি থাকলে ই-ভিসা নিয়ে ভ্রমণ শুধু ঝামেলামুক্তই নয়, বরং আনন্দদায়ক অভিজ্ঞতা হয়ে ওঠে। 

৭টি ই-ভিসা গন্তব্য পর্যটকদের জন্য 
নিচে শীর্ষ ৭টি গন্তব্যের উল্লেখ করা হলো যা বাংলাদেশের ভ্রমণ প্রেমীদের জন্য হতে পারে এক অন্যতম অভিজ্ঞতা:
⦁    তুরস্ক 
আমাদের অনেকেই এমন এক দেশ খুঁজে বেড়াই যেখানে ইউরোপ আর এশিয়ার সংস্কৃতির মিলন দেখা যাবে একসঙ্গে। তুরস্ক ঠিক সেইরকম এক গন্তব্য।ইস্তানবুলের ঐতিহাসিক হাগিয়া সোফিয়া কিংবা গ্র্যান্ড বাজারে হাঁটলে যেন ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছেন মনে হয়।

তুরস্কে ই-ভিসা আবেদন করা তুলনামূলকভাবে সহজ। প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি। এই ই-ভিসা দিয়ে তুরস্কে সাধারণত ৩০ দিন পর্যন্ত থাকা যাবে। আপনি যদি ইতিহাস, খাবার, বা নতুন সংস্কৃতির অভিজ্ঞতা পেতে আগ্রহী হন তাহলে তুরস্ক আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই থাকা উচিত।
⦁    থাইল্যান্ড 
ফুকেটের শান্ত সমুদ্র, ব্যাংককের রাতের বাজার আর চিয়াং মাই-এর পাহাড়ি দৃশ্য  দেখার ইচ্ছে অনেক ভ্রমণ প্রেমীদের। এখানকার ই-ভিসা প্রক্রিয়া খুবই সহজ, মাত্র কয়েকটি ব্যক্তিগত ডকুমেন্ট, যেমন পাসপোর্টের স্ক্যান কপি, ছবিসহ একটি আবেদন জমা দিলেই চলে।
ই-ভিসা দিয়ে এখানে ৬০ দিন পর্যন্ত থাকা যায় পর্যটক হিসেবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে এক সপ্তাহ বা তারও কম সময় লাগে। এটি একা  বা বন্ধুদের সাথে ঘোরার জন্য একটি নিরাপদ এবং জনপ্রিয় গন্তব্য।
⦁    তাজিকিস্তান
কয়েক বছর আগে পর্যন্ত এই গন্তব্য অজানা থাকলেও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রাভেল ইনফ্লুয়েন্স দের জন্য এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। পাহাড়ঘেরা পথ, বিশাল উপত্যকা আর ঐতিহাসিক সিল্ক রোডের ছোঁয়া, সব মিলে একটা রুক্ষ, অথচ মায়াবী সৌন্দর্যের দেশ এটি।
পর্যটকদের জন্য তাজিকিস্তান ই-ভিসার সুবিধা দিচ্ছে, এর সাহায্যে আপনি ৬০ দিন পর্যন্ত থাকতে পারবেন। ব্যস্ত শহরজীবন থেকে একটু দূরে গিয়ে যারা প্রকৃতির মাঝে কিছুদিন কাটাতে চান, তাজিকিস্তান হতে পারে এক নতুন অভিজ্ঞতার দরজা। 
⦁    মালয়েশিয়া 
মালয়েশিয়া ভ্রমণ মানেই আধুনিক শহরের সঙ্গে পাহাড়, দ্বীপ আর চমৎকার খাবারের জগত।, ল্যাংকাওয়ির সৈকত আর পেনাংয়ের ঐতিহ্য ভ্রমণকারীদের প্রতিবারই মুগ্ধ করে।
ই-ভিসা আবেদন করতে সাধারণত লাগে পাসপোর্ট, একটি  ছবি, এবং রিটার্ন ফ্লাইট টিকেট এর  প্রমাণ। অনুমোদিত ই-ভিসা দিয়ে প্রায় ৩০ দিন পর্যন্ত থাকা যায়। যারা প্রথম বিদেশ ভ্রমণে যাচ্ছেন, তাদের জন্য মালয়েশিয়া এক চমৎকার শুরু হতে পারে।
⦁    বাহরাইন
বাহরাইন একদিকে যেমন আধুনিক, অন্যদিকে ঐতিহাসিক সৌন্দর্যে ভরপুর। ছোট হলেও এই দ্বীপরাষ্ট্র পর্যটকদের জন্য নিরাপদ ও আরামদায়ক এক ভ্রমণের অভিজ্ঞতা দেয়।
ই-ভিসা প্রক্রিয়া বেশ সরল। সাধারণত লাগে বৈধ পাসপোর্ট, ছবি, ও হোটেল বুকিং এর প্রমাণ। যদি ব্যবসার ক্ষেত্রে হয় তাহলে, ১৪ দিন পর্যন্ত বাহরাইনে থাকা যায়। এটা ছাড়া যেকোনো ই ভিসা দিয়ে ৩০ দিন অব্দি থাকা যাবে। মানামা শহরের আলোঝলমলে পরিবেশ, ঐতিহাসিক দুর্গ আর স্থানীয় বাজার, সব মিলিয়ে বাহরাইন আপনার ভ্রমণ অভিজ্ঞতায় ভিন্ন মাত্রা আনবে।
⦁    কেনিয়া 
কেনিয়া মানেই সাফারি আর বন্যপ্রাণীর রাজ্য। মাসাই মারা রিজার্ভ, লেক নাকুরু কিংবা মাউন্ট কেনিয়া, প্রতিটি জায়গা যেন অ্যাডভেঞ্চারে ভরা।
ই-ভিসা পেতে লাগে পাসপোর্ট, ছবি, হোটেল বা লজ বুকিং। সাধারণত ৯০ দিন পর্যন্ত থাকার অনুমতি মেলে। যারা প্রকৃতি ও বন্যজীবনকে কাছ থেকে দেখতে চান, তাদের জন্য কেনিয়া হতে পারে জীবনের এক অন্যতম অভিজ্ঞতা।
⦁    কাতার 
বিশ্বকাপে আলোচিত হওয়ার পর কাতার পর্যটকদের জন্য আরও জনপ্রিয় হয়ে উঠেছে। দোহা শহরের আধুনিকতা, স্যান্ড ডিউনের অ্যাডভেঞ্চার ও আরব সংস্কৃতির ছোঁয়া এখানে একসঙ্গে পাওয়া যায়।
ই-ভিসা দিয়ে সাধারণত ৩০ দিন পর্যন্ত থাকা যায়। আবেদন করতে লাগে পাসপোর্ট, ছবি, ও হোটেল বুকিং। কাতারে ঘুরে আপনি বুঝতে পারবেন, আধুনিকতা আর ঐতিহ্য কিভাবে একসঙ্গে পথ চলতে পারে।

উপরের দেশগুলো শুধু ই-ভিসা-সহজ নয়, বরং প্রতিটি দেশ একেকটি অনন্য অভিজ্ঞতা নিয়ে আসে। কখনো প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, কখনো ইতিহাসের ছায়ায় হাঁটা, আবার কখনো নতুন স্বাদের সন্ধান।

ভ্রমণের আগে সঠিক পরিকল্পনা, রিটার্ন টিকিট, হোটেল বুকিং, পাসপোর্ট স্ক্যান ও বিশ্বস্ত ট্রাভেল ইন্সুরেন্স থাকা আপনার অভিজ্ঞতা আরও নির্ভরযোগ্য করে তুলবে। তাই দেরি না করে, আপনার পছন্দের গন্তব্য বেছে নিন, ই-ভিসার জন্য অনলাইনে আবেদন করুন আর শুরু করুন এক নতুন যাত্রা।

ইত্তেফাক/এএইচপি