ডোমার উপজেলায় চিলাহাটি হতে খুলনাগামী রূপসা ট্রেন থেকে পড়ে লিয়াম ইসলাম নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চিলাহাটি হতে ডোমার আসার পথে ট্রেনের দরজায় দাঁড়ানো থাকা লিয়াম মির্জাগঞ্জ এলাকায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সে ডোমার পৌরসভার ধনীপাড়া এলাকার আব্দুল মাতিমের ছেলে ও ডোমার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
