পটিয়া পৌরসভার বাহুলী এলাকা থেকে একনলা ২টি বন্দুক ও ১০ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত এস. এম খোকন প্রকাশ আনিস (২৯) পৌরসদরের সাত নম্বর ওয়ার্ড এলাকার মৃত আহামদুর রহমান সওদাগরের পুত্র। শুক্রবার রাতে তার বসতঘর থেকে আটক করা হয়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন জানান, পটিয়া পৌরসদরে বাহুলী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একনলা ২টি বন্দুক ও ১০ রাউন্ড গুলিসহ এস.এম খোকন প্রকাশ আনিসকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা করে আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে পটিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে।
