মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের ছাত্রীদের কমনরুমে প্রবেশ করে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মাহাবুবুর রহমান (২০) নামের এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মুজিবনগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম এ আদালত পরিচালনা করেন। দণ্ডিত মাহাবুবুর রহমান মুজিবনগর উপজেলার বাগোয়ান বকস্ পাড়ার আব্দুল হামিদের ছেলে।
মুজিবনগর সরকারি কলেজে অধ্যক্ষ রেজাউল হক জানান, কলেজের সুষ্ঠু পরিবেশের স্বার্থে ঘটনার সঙ্গে সঙ্গে আমরা উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার এ জরিমানা করে।
