ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে এক যুবকের গলাকটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের বাঁশ ঝাড়ে থেকে উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম শাকিল আহমেদ (২৫)। তিনি ওই গ্রামের পশ্চিম কাশিনগরের মৃত শহীদ মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
