মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ) পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত বিলম্ব ফি জমা দিয়ে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি করা যাবে ১৩ অক্টোবর পর্যন্ত। তবে তথ্য এন্ট্রির সর্বশেষ সময় ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধুমাত্র নতুন শিক্ষার্থীদের তথ্যই এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা শিক্ষার্থীদের তথ্য এডিট বা ডিলেট করার কোনো সুযোগ থাকবে না।

