চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ইসরাইল মোড় এলাকা থেকে ইভটিজিংয়ের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। আটকররা হলো শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী গ্রামের সেতাউর রহমানের ছেলে রনি হোসেন, রফিকুলের হাসান, হান্নানের ছেলে রিয়াদ আলী, হযরতের ছেলে নয়ন আলী, আব্দুর রহমান ও আবু তাহেরের ছেলে নাজমুল হোসেন।
শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পৌর এলাকার ইসরাইল মোড়ে অভিযান চালিয়ে ইভটিজিংয়ের অভিযোগে ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক ছয়জন যুবক বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীদের উক্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
আরো পড়ুন: রিফাত হত্যা মামলা: পিবিআইয়ের তদন্ত চেয়ে রিট দায়ের
ইত্তেফাক/এমআই
