পূর্বধলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালেন এক নারী

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০০:০৩

নেত্রকোনার পূর্বধলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক পা হারালেন জহুরা খাতুন (৪৫) নামের এক নারী। শনিবার সন্ধ্যায় জারিয়া-ময়মনসিংহ রেল পথের পূর্বধলা রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন জানান, সন্ধ্যায় ময়মনসিংহ থেকে জারিয়াগামী ২৭৬ নং ডাউন ট্রেনটি পূর্বধলা রেল স্টেশনে দাাঁড়ানোর আগেই চলন্ত ট্রেন থেকে ওই নারী নামার চেষ্টা করে। এতে ট্রেনের নিচে তার বাম পা পড়ে গেলে হাটু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আরো পড়ুন: ‘সাফল্য ধরে রাখতে যোগ্য যুবকদের নেতৃত্বে আসতে হবে’

পূর্বধলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, আহত নারী তার নাম জহুরা খাতুন, বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ঝিনাইকান্দি গ্রামে ও বাবার নাম মৃত ময়েজ উদ্দিন বলে জানায়।

পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে গিয়েছেন ও চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করেছেন। তার ধারণা ওই নারী কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন।

ইত্তেফাক/এমআই