শুক্রবার রাতে ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমরা-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ভাল্ভ স্টেশনগামী ১০, ১২ ও ১৪ ইঞ্চি মুখ্য বিতরণ পাইপ লাইনের জরুরি মেরামতের জন্য ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০টা থেকে ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই বন্ধের ফলে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মোক্তারপুর ও মুন্সিগঞ্জ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকগণের গ্যাস সরবরাহ স্থগিত থাকবে। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের এই অস্থায়ী অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত কাজ সম্পন্ন করে গ্যাস সরবরাহ পুনরায় চালু করার নিশ্চয়তা দিয়েছে।

ইত্তেফাক/এএম